অনলাইন ডেস্ক
১৪ অগাস্ট ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রেন আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইন অবস্থান করেন। এরপর সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে দেয়। পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছে।
 
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  বেলাবতে স্বতন্ত্র আসন বাস্তবায়ন পরিষদের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

তাঁদের দাবি অবিলম্বে স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও এর ইন্ধনদাতাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ব্যতীত কাউকে আবেদন করতে দেওয়া যাবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও শিক্ষার্থীদের নামে যাঁরা অসৌজন্যমূলক পোস্ট করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০