অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

জুলাই সনদের যথাযথ আইনি ভিত্তি না থাকলে তাতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ স্থান পায়নি এবং পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত যে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো গণভোটের আওতায় আনতে হবে। তার মতে, আইনি ভিত্তি প্রতিষ্ঠার আগে এই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। তবে জনগণের মতামতের ভিত্তিতে এই সনদ অনুমোদিত হলে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য আসন নয়,: জামায়াত আমির
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে লোকদেখানো আনুষ্ঠানিকতার দরকার নেই। ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। এনসিপি কোনো নাটকীয়তার অংশ হবে না—যদি এর আইনি ভিত্তি না থাকে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। এ সময় দলীয় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।

তার ভাষায়, “ইসি জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচিত হয়ে উঠেছে ‘জুলাই সনদ’। বিভিন্ন দলে মতবিরোধ দেখা দিলেও এনসিপি প্রথম দল হিসেবে সরাসরি আইনগত ভিত্তির প্রশ্ন তুলে স্বাক্ষর না করার ঘোষণা দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০