অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪০০ বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেয়া হলে অবিচার হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ারও নির্দেশ দিয়েছিল। এই বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। এসময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  মিরপুরে আগুন লাগা আটকা কয়েকজন ছাদে

তিনি আরও বলেন, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ।

আগামী সোমবার (২০ অক্টোবর) আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি খণ্ডন করবে। এরপর যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। তারপর মামলাটি রায়ের দিকে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০