অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ

নাহিদ ইসলাম/ফাইল ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি– এনসিপি প্রথম নির্বাচনেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। এবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন, আগামী ১০ বছরের ভেতর ক্ষমতায় যেতে চায় দলটি। সেটা করতে না পারলে রাজনীতিই ছেড়ে দেবে এনসিপি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।’

জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বদের গঠিত রাজনৈতিক দল এনসিপি রাজনীতিতে এসেছে দীর্ঘমেয়াদী চিন্তা করে, স্পষ্ট জানান নাহিদ। তিনি বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।’

তবে সেই দীর্ঘমেয়াদী ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছে এনসিপি। নাহিদ বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’
এনসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। তবে এই সময়েই দলটা অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে, বিশ্বাস নাহিদের। তিনি বলেন, ‘আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।’ w

Facebook Comments Box
আরও পড়ুন  নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০