অনলাইন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা

রিপোর্টার:জেলা প্রতিনিধি মো:শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা
নরসিংদীর বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গতকাল নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পোস্টার সাঁটানো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষিপুর, দুলালকান্দী, ভাটেরচর, মরিচা কান্দি, রহিমেরকান্দী, খামারেরচর, কুকুরমারা, হোসেননগর, আমতলী, দড়িকান্দি, জঙ্গুয়া, পুটিমারা, বটিবন্দ, নোয়াকান্দি, পাতিলাধুয়া, জালালাবাদ, গোবিন্দপুর ও কাঙ্গালিয়া নারায়ণপুর গ্রামের পাশাপাশি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন।
কর্মসূচির নেতৃত্ব দেন পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী। সকাল থেকে বাদ এশা পর্যন্ত গণসংযোগে অংশ নেন আলহাজ্ব মোঃ আলি সরকার, জনাব মহসিন সরকার,বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, আবুল কালাম জাকারিয়া, ইফতেখার হোসেন, মনির হোসেন সৈকত, গোলাম মাহবুদ রকিব, দিরাজ, মনির হোসেন, হুমায়ূন কবির প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় এই দাবির গুরুত্ব তুলে ধরা হয়।
পথসভায় বক্তারা বলেন, বেলাব উপজেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় এটি স্বতন্ত্র সংসদীয় আসনের জন্য উপযুক্ত। তারা সরকারের প্রতি এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান। শিক্ষার্থী ও স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি এলাকার উন্নয়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।
পরিষদের নেতারা জানান, গণসংযোগ ও আলোচনা সভা আগামী দিনেও চলবে। তারা এ দাবি পূরণে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
আরও পড়ুন  সরকার নির্বাচন চায় না, তারা দলগুলোকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে: রাশেদ খাঁন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০