ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই Logo ।ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে সৈয়দা রিজওয়ানা Logo ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়া, দুই দিন পর থানায় অভিযোগ Logo ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো Logo মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার: শফিকুল আলম Logo তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন Logo নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান Logo সুখবর পেলেন বিএনপির যেসব নেতা Logo চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় পথচারী গুলিবিদ্ধ আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Logo সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুদিনের সফরে ঢাকায় আসবেন ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিনটি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।

শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের অন্যতম প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন।তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথমদিনে ব্রাজিলের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশের বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ টুর্নামেন্টে খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল দল এবং একদিন পর আর্জেন্টিনা।

আরও পড়ুন  ফাইনালে পাকিস্তান ফখর-আবরার নৈপুণ্যে

আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেতিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের বাছাই করা দল (যার বেশিরভাগই তরুণ) বাংলাদেশে আসবে। আসাদুজ্জামান বলেন, ‘দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ ফুটবলাররা খেলবেন। দু-একজন সবশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকতে পারেন।’ কামরুল ইসলাম বলেন, ‘আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাই করা।’

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলা সাবেক অধিনায়ক কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো এক ভিডিওবার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, ‘আমি কাফু। আসছি বাংলাদেশে। সবাইকে আমন্ত্রণ।’ বাংলাদেশে এ আয়োজন সামনে রেখে চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানিজিয়ার মধ্যে যে কোনো একজনকে আনা হতে পারে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট সময় : ০৫:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুদিনের সফরে ঢাকায় আসবেন ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিনটি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।

শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের অন্যতম প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন।তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথমদিনে ব্রাজিলের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশের বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ টুর্নামেন্টে খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল দল এবং একদিন পর আর্জেন্টিনা।

আরও পড়ুন  বিপিএলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইমরুলের