অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও বার্সেলোনার হয়ে খেলবেন মেসি!

বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি তাতে কোন সন্দেহ নেই। ক্লাবটিতে অসংখ্য রেকর্ডের সঙ্গে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু ২০২১ সালে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছাড়তে হয়েছে প্রিয় ক্লাবটিকে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সবসময় বলে আসছেন মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে ক্লাবটি।

শুক্রবার (০৭ নভেম্বর) লাপোর্তা জানালেন এমন এক ইচ্ছার কথা, যা রোমাঞ্চিত করেছে কাতালান ক্লাবের সমর্থকদের—স্পোটিফাই ক্যাম্প ন্যু বর্ণাঢ্য উদ্বোধনের অংশ হিসেবে লিওনেল মেসিকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চান তিনি।

লাপোর্তা বলেন, ‘ক্যাম্প ন্যু উদ্বোধনের সবচেয়ে সুন্দর উপায় হবে লিও মেসিকে শ্রদ্ধা জানিয়ে এক ম্যাচ আয়োজন করা, যেখানে স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ণ। আমি মেসির জন্য এমন একটি শ্রদ্ধামূলক ম্যাচ আয়োজন করতে পেরে আনন্দিত হব। তবে সেটা নির্ভর করছে মেসি চাইছেন কি না।’

আরও পড়ুন  ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানটি ২০২৬ সালের শেষের আগে হবে না। তখন ক্লাবে নির্বাচনও থাকবে, আর কে সভাপতি থাকবেন তা নিশ্চিত নয়। তবে আমি এখানে লিওকে সম্মান জানাতে পারলে খুব খুশি হব।’

তবে এই সম্ভাব্য আয়োজন বাস্তবে রূপ নিলে তা অনেকের কাছেই চমক হয়ে আসবে। কারণ, লাপোর্তা ও মেসির সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানা যায়। ২০২১ সালের গ্রীষ্মে আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি, আর সেই বিদায়ের জন্য সভাপতির ভূমিকাকে এখনো ভুলে যাননি আর্জেন্টাইন তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০