অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে লড়তে চায় এনসিপি নেতা জোবায়ের

খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ঘোষণার পরও ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরকে মনোনয়নপত্র দিয়েছে এনসিপি।

আজ রবিবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জোবায়ের এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। তার বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আকতার দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

এনসিপির এই নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এর আগে, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন জোবায়ের।

আরও পড়ুন  ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

এছাড়া তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে জোবায়ের বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত।

মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০