অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরাল শেখ..হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বললেন বিএনপি নেতা

বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ; প্রতিদিন খবর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌জিয়াউর রহমানের ‘স্ত্রী’ সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কুমিল্লার তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই সম্বোধন করে বসেন তিনি। মেহেদী হাসান তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি’।

আরও পড়ুন  প্রাণ গেল যুবকের সড়ক দুর্ঘটনায় , ছোট ভাই হাসপাতালে

এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, “৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি আমি পরিচালনা করছিলাম। একপর্যায়ে যখন আমার বক্তব্যে পালা এলো, তখন আমি বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে ভুলে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’ এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে। যে কারণে সঙ্গে সঙ্গে উপস্থিত সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি।”

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক -মিজানুর হক খান

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না নাগরিকদের দুর্বল রেখে : প্রধানমন্ত্রী

রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী ঈদের আগেই

ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে ঈদের সময় কাউন্টার গুলোতে: ডিএমপি কমিশনার

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে ভোটের কালি নখ থেকে মোছার আগেই: বিএনপি সরকার

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ভিডিও এডিটরস আহ্বায়ক রাফিদ, সদস্য সচিব সুজন

বৃষ্টি হবে কি না আজ ঢাকায় , জানাল অধিদপ্তর

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

১০

১৮ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় ঢাকায়

১১

আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট: ঈদে ফিরতি ট্রেনযাত্রা

১২

কম ঝুঁকিতে বাংলাদেশ স্বল্প মেয়াদে

১৩

আজও বাতিল ২৪ ফ্লাইট: মধ্যপ্রাচ্য সংকট

১৪

সহনীয়’ ঢাকার বাতাস আজ ‘

১৫

সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন ইমাম-পুরোহিতদের: প্রধানমন্ত্রী

১৬

টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক: ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ

১৭

সরকারি নথিতে অস্তিত্ব মিললেও বাস্তবে উধাও: কেরানীগঞ্জের শিং নদ

১৮

পথচারী নারীর মৃত্যু মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে

১৯

কার্ড ভাগাভাগি নিয়ে শৈলকুপায় ভিজিএফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

২০