অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইন হাতে তুলে নিচ্ছে মানুষ

দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। কখনো অপরাধী মনে করে গণপিটুনি, কখনো প্রতিহিংসাপরায়ণ হয়ে বা মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে মানুষ। পাঁচ বছরের ব্যবধানে (২০২১-২০২৫) দেশে মব-গণপিটুনির ঘটনা বেড়েছে প্রায় ১০ গুণ।

এতে নিহতের সংখ্যা বেড়ে মাসিক গড়ে ৫.৬৭ গুণ দাঁড়িয়েছে। এ সময় আহত বেড়েছে ৩৩ গুণের বেশি। চলতি বছরের ১০ মাসেই ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছে ১৩৭ জন। গুরুতর আহত হয়েছে ৩৯০ জন। এমন পরিস্থিতি জনমনে আতঙ্ক বাড়াচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন প্রকাশিত এ সংক্রান্ত পাঁচ বছরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তাদের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে দেশে ৪৪টি গণপিটুনির ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত ও ১৪ জন আহত হন। ২০২২ সালে ১১৩টি গণপিটুনিতে ৬১ জন নিহত ও ৭৬ জন আহত হন। ২০২৩ সালে ১৪৫টি গণপিটুনিতে ৮৬ জন নিহত ও ৫৮ জন আহত হন।

২০২৪ সালে ১৬৯টি গণপিটুনিতে ১৪৬ জন নিহত ও ১২৬ জন আহত হন। ২০২৫ সালের প্রথম ১০ মাসেই ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে, গণপিটুনির ঘটনা প্রতি বছরই বাড়ছে। তবে ২০২৫ সালে এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ১৪টি গণপিটুনির ঘটনা ঘটে।

২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। গত বছর প্রতি মাসে গণপিটুনিতে ১২.১৭ জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে এ সংখ্যা বেড়ে ১৩.৭ জনে দাঁড়িয়েছে। এই ধারা চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বরে অব্যাহত থাকলে গণপিটুনির ঘটনায় রেকর্ড গড়বে।

অন্য দিকে ২০২১ সালে যেখানে প্রতি মাসে গড়ে ৩.৬৬টি গণপিটুনির ঘটনা ঘটেছিল, ২০২৫ সালে (প্রথম ১০ মাস) তা দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। প্রায় ৯.৭ গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে মাসিক গড় নিহত বেড়েছে ৫.৬৭ গুণ এবং আহত বেড়েছে ৩৩ গুণের বেশি। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ ও ২০২৫- দুই বছরই গণপিটুনিতে সবচেয়ে বেশি নিহত হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। গত বছর এ দুই মাসে মোট ৪৪ জন প্রাণ হারান। চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ফিরছে কর্মব্যস্ততা,ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, মব বা গণপিটুনির এই ক্রমবর্ধমান প্রবণতা শুধু অপরাধ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতাই নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও একটি বড় হুমকি। মানুষ রাজনীতি, সরকার ও আইনের প্রতি আস্থা হারিয়ে ফেললেই সমাজে এ ধরনের অপরাধ বাড়ে। এ ছাড়া বিচারহীনতার পরিবেশ জনমানসে তীব্র হতাশা তৈরি করে, যা ক্রমেই পরিণত হয় সমষ্টিগত সহিংসতায়।

সাম্প্রতিক সময়ে মব ভায়োলেন্স অনেক বেড়েছে। এটা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রতীক। এর কারণ আইনের প্রতি আস্থাহীনতা। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আবার এতে কারও মৃত্যু হলে সেটা হত্যাকাণ্ড, যার শাস্তি মৃত্যুদণ্ড। তবুও এমন ঘটনা ঘটছে। কারণ, যারা করছেন তারা বিশ্বাস করেন এটা করলে তাদের কিছু হবে না। গণপিটুনি বা মব ভায়োলেন্সের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সুষ্ঠু বিচার হয় না। তদন্তে গাফিলতি। সাক্ষী পাওয়া যায় না। অপরাধীরাও এর সুযোগ নেয়।

তার মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মব বা গণপিটুনির ঘটনা ঘটলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তখন প্রমাণ করে সাজা দেওয়া সহজ হবে। সর্বোপরি জনআস্থা পুনর্গঠনে জোর দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০