অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

সাভারের আশুলিয়ায় বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা।

পুলিশ জানায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহণে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক টের পেয়ে বাস থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন।

এদিন সকাল ৯টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।

আরও পড়ুন  রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

বাসচালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব আরও বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেই। তবে চালক ছাড়া আমরা হতাহতের কোনো খবর পাইনি।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১০

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১১

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

১২

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১৩

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১৪

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১৫

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৬

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৭

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৯

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

২০