অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ান তারা।

এলাকাবাসী জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার বিকেলে হারানঘাট গ্রামের কল্যাণপুর বাজারে নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলামের ওপর হামলা চালায় নজরুল ইসলামের সমর্থকরা।

এ সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চান। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুললে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালায়। তারা গাড়ির ভেতরে এবং বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেনন। তারা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় পুলিশের এক সদস্য সামান্য আহত হন। পরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় আরো তিনজন আহত হন।

আরও পড়ুন  মাদক কারবারি গ্রেপ্তার ১০ হাজার পিস ইয়াবাসহ

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল বলেন, “হাসপাতালে আসা আহত তিনজনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গোলাম ফারুখের শারীরিক অবস্থা সব থেকে বেশি খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।”

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, “দুই গ্রুপের বিরোধ নিসরনে জেলা বিএনপি অনেকবার বসেছে। তাতেও কোনো কাজ হয়নি। রবিবার বিকেলে সংঘর্ষে জড়িয়েছিল তারা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। এক পুলিশ সদস্য আহত হয়েছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০