অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, পেলেন ‘তিরস্কার’

নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে ৫০ লাখ টাকার ঘুষ দেওয়ার অভিযোগে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে সরকার। বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করা হান্নানের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গত ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তির কথা জানানো হয়। আজ সোমবার এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন ও বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিত রবিউল মুন্সী নামে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সে সময় ওই পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।

তবে পরবর্তীতে গত বছরের ৯ নভেম্বর তিনি নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি এবং তার অধীনস্থ ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় আসেন। তারা রাজধানীর মনিপুরীপাড়া এলাকায় রবিউল মুন্সীর অফিসে গিয়ে চাপ প্রয়োগ করে ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা হিসেবে তাদের উপস্থিতিতেই একটি স্বহস্তে লিখিত দলিলও গ্রহণ করা হয়।

আরও পড়ুন  শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

তদন্ত প্রতিবেদনে আরও উঠে এসেছে, যুগান্তর পত্রিকার সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় তৎকালীন এসপি আব্দুল হান্নান বদলি সংক্রান্ত লেনদেন এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে এই কথোপকথনের অডিও রেকর্ড গণমাধ্যমে ফাঁস হলে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়। কারণ দর্শানোর নোটিশের পর পুলিশ সুপার আব্দুল হান্নান লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, নথিপত্র ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আনীত অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০