অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

অগ্রণী ব্যাংকের লকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইসি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি খুলে স্বর্ণালংকারগুলো জব্দ করে।

লকার ভাঙার সময় ব্যাংক, এনবিআর, দুদকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লকারের সিজার লিস্ট তৈরির কাজ চলছে।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভল্ট দুটি খোলা হয়েছে। এই দুই লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। তিনি আরও জানান, স্বর্ণ ছাড়াও লকারে আর কী ছিল— তা জব্দ তালিকা তৈরির পর নিশ্চিতভাবে জানা যাবে।

আরও পড়ুন  গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার এই দুটি লকার জব্দ করে সিআইসি। কর ফাঁকি বা ঘোষণাবহির্ভূত সম্পদের তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই লকার জব্দ করা হয়েছিল বলে সংস্থা জানায়।

অন্যদিকে একই দিন পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খুলে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। এক সূত্র জানায়, সেখানে শুধু একটি পাটের বস্তা পাওয়া গেছে; তবে এ বিষয়ে দায়িত্বশীল কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের ওই ১২৮ নম্বর লকারটিও জব্দ করেছিল সিআইসি।

এমএইচএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০