অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো

যুক্তরাষ্ট্রের পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো। বুধবার (১০ ডিসেম্বর) মেস্কিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন

গণমাধ্যমের তথ্যানুসারে, ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি এশীয় দেশের ওপর এই শুল্ক বসতে যাচ্ছে। পর্যবেক্ষক মহলের মতে, এই নীতির পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা।

 
ইংরেজি নববর্ষের শুরুর দিন থেকেই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতে। যে দেশগুলোর সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেসব দেশের ওপর এই শুল্ক বসবে।
 
ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ওপর এর প্রভাব পড়বে। 
 
 
আগামী বছর থেকে মেক্সিকো বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন।
 
বিশেষজ্ঞদের মতে, ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যই। ট্রাম্প যাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন, তার জন্যই এই নীতি নিয়েছেন তিনি। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার।
 
এ বছরের গোড়ার দিকেই মেক্সিকো চীনের ওপর অতিরিক্ত কর চাপিয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে চলেছেন।
 
অন্যদিকে, অন্য একটি রাসায়নিকে ২৫ শতাংশ কর চাপিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও ৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন।
 
সূত্র: দ্য ওয়াল
Facebook Comments Box
আরও পড়ুন  ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০