অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়ে বাংলাদেশের যুবাদের জয়, ৪ রানে জন্য সেঞ্চুরি হলো না জাওয়াদের

টুর্নামেন্টটা যখন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ২৮৪ রানের লক্ষ্যটাকে বড় বলতেই হবে। টুর্নামেন্টের ৩৬ বছরের ইতিহাসে এত বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের কোনো উদাহরণ ছিল না। আজ দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সেই উদাহরণ তৈরি করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ২৮৪ রানের লক্ষ্য ছুঁয়ে রেকর্ড গড়ে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। যুবাদের এশিয়া কাপের রান তাড়ার আগের রেকর্ডটি ছিল ভারত ও পাকিস্তানের। ২০২১ সালে ভারত আফগানিস্তানকে ও ২০২৩ সালে পাকিস্তান ভারতকে হারায় ২৬০ রানের লক্ষ্য ছুঁয়ে।

আজ টসে জিতে ব্যাটিং নিয়ে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান করে আফগান যুবারা। রান তাড়ায় বাংলাদেশের কাজটা সহজ করে দেয় জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি। ২৬.৪ ওভারে ১৫১ রানের জুটি গড়েন দুজন। ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে ফিরে যান রিফাত। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে জাওয়াদ কাটা পড়েন নড়বড়ে নব্বইয়ে, তখন বাংলাদেশের রান ২ উইকেটে ১৭০। ১১২ বলে ৯৬ রান করার পথে ৯টি চার ও ৬টি ছক্কা মেরেছেন জাওয়াদ। রুহুল্লাহ আরবের বলে খাতির স্টানিকজাইয়ের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে হতাশায় ক্রিজে বসে পড়েন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার।

ফিফটি পেয়েছেন জাওয়াদ আবরারের সঙ্গে ১৫১ রানের জুটি গড়া রিফাত বেগও
ফিফটি পেয়েছেন জাওয়াদ আবরারের সঙ্গে ১৫১ রানের জুটি গড়া রিফাত বেগওএসিসি

দুই ওপেনারের বিদায়ের পর কালাম সিদ্দিকিকে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক আজিজুল হাকিম। তবে দুই ওভারের মধ্যে ১৩ রানের মধ্যে দুজনের বিদায়ে একটু চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এরপর খাতিরের এক ওভারে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বাসীরও ৩ বলের মধ্যে বিদায় নিয়ে চাপটা আরেকটু বাড়িয়ে দেন।

আরও পড়ুন  বিপিএলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইমরুলের

আরও পড়ুন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৮তম ওভারটা শুরু করে ১৮ বলে ১৫ রানের সমীকরণ নিয়ে। ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে সমীকরণটাকে ১৩ বলে ৬ রানে নামিয়ে আনেন শেখ পারভেজ। ওই ওভার থেকে সব মিলিয়ে রান আসে ১১।

জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের দুই ব্যাটসমান শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন
জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের দুই ব্যাটসমান শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেনএসিসিpr

পরের ওভারে সমীকরণটা যখন ১১ বলে ২ রানের তখন আউট হয়ে যান ৭ বলে ১৩ রান করা পারভেজ। এর তিন বল পরেই ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শাহরিয়ার আহমেদ। বাংলাদেশের যুবার জিতল ৭ বল হাতে রেখে।

এর আগে আফগান যুবাদের ইনিংসে ৯৪ বলে ১০৩ রান করেন শিনোজাদা। বাংলাদেশের বিপক্ষে ছয়টি যুব ওয়ানডে খেলা শিনোজাদার এটি তৃতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের হামজা শেখকে পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন শিনোজাদারই।

আরও পড়ুন

শিনোজাদা ফেরেন দলকে ১৭৫ রানে রেখে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩৩তম ওভারে। এরপর ১৭.৩ ওভারে ১০৮ রান তুলতে পারে আফগানরা।

সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আজ ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে নেপালিরা।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অ-১৯ দল: ৫০ ওভারে ২৮৩/৭ (শিনোজাদা ১০৩, নিয়াজাই ৪৪,  মিয়াখিল ৩৮*, সাদাত ৩৪; শাহরিয়ার ২/৪৩, ইকবাল ২/৬৩)।
বাংলাদেশ অ-১৯ দল: ৪৮.৫ ওভারে ২৮৪/৭ (জাওয়াদ ৯৬, রিফাত ৬২, আজিজুল ৪৭, কালাম ২৯; স্টানিকজাই ২/৪৬, আরব ২/৪৮)।
ফল: বাংলাদেশ অ-১৯ দল ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জাওয়াদ আবরার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০