অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ দুর্ঘটনার মুখে পড়ে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী থাকলেও দুর্ঘটনায় কেউ হতাহত হননি। সংঘর্ষের পর আতঙ্কে যাত্রীরা লঞ্চ থেকে নেমে নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যাত্রীদের বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ভেড়ানো হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামানো হয়। কিছু যাত্রীকে বিকল্প ইমাম হাসান–২ লঞ্চে এবং অন্যদের স্পিডবোট ও সড়কপথে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
আরও পড়ুন  বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট থেকে কত ঢুকবে লিটন-মোস্তাফিজদের পকেটে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

১০

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১১

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১২

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে:

১৩

প্রথম কাজ করে কত টাকা মাইনে পেয়েছিলেন অমিতাভ?

১৪

মিনাবে স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

১৫

‘সোশ্যাল মিডিয়ায় চর্চা না হলে, ছবি ফ্লপ!’

১৬

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

১৭

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াসহ ৬ নারীকে

১৮

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান

১৯

মির্জা আব্বাসের মামলা / পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

২০