অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙর মাছ জব্দ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৯১টি হাঙর মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মৎস্য ট্রলার থেকে সংরক্ষিত এসব হাঙর মাছ জব্দ করে। ট্রলারটিতে থাকা ৯ জন জেলেকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা বঙ্গোপসাগর থেকে হাঙর মাছগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

অভিযান শেষে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ আটক জেলেদের ভান্ডারিয়ায় নিয়ে আসেন। মঙ্গলবার (৩০  ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪(খ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধ শেষে তাদের মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন  আইন-শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত: নরসিংদীর শ্রেষ্ঠ ওসি মডেল থানার মোহাম্মদ এমদাদুল হক

উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে অভিযানে উপস্থিত থাকা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙর মাছগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

কোস্টগার্ড ও বন বিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০