অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘কুখ্যাত’ সেলিম ও তার সহযোগী জয়নালকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন ক্যাভার্ড ভ্যান, দেশীয় অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

 
তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি বিশেষ দল প্রথমে কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ডাকাত সর্দার সেলিমকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর এলাকা থেকে অপর সহযোগী জয়নালকে গ্রেফতার করা হয়।
 
এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত নম্বর প্লেটবিহীন ১টি ক্যাভার্ড ভ্যান, ২টি ধারালো দা, ১টি বড় কাটার (তালা বা গ্রিল কাটার জন্য), ১টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১ কেজি ওজনের মোটা রশি জব্দ করে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা এই ক্যাভার্ড ভ্যানটি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। গত ১৫ ডিসেম্বর তারা নোয়াখালীর সুধারাম থানাধীন ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ‘খান এগ্রো ফার্মে’ এই একই গাড়ি ব্যবহার করে ডাকাতি করার কথা স্বীকার করেছে।
 
পুলিশ আরও জানায়, গ্রেফতার ডাকাত সর্দার মো. সেলিমের (৩৬) বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। মামলাগুলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম (সিএমপি), গাজীপুর, চাঁদপুর এবং নোয়াখালীর বিভিন্ন থানায় দায়ের করা। অপর ডাকাত মো. জয়নাল আবেদীনের (৪৫) বিরুদ্ধেও প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা রয়েছে।
 
সুধারাম থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
আরও পড়ুন  টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০