অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আশা করি মুস্তাফিজের মতো মাশরাফিকেও বাদ দেবে ভারত’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিস্কারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেলেও কাটার মাস্টার ফিজকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন সিদ্ধান্ত শুধু প্রতিবেশি এই দুই দেশই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই বিতর্কের জন্ম দিয়েছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গিয়ে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো অনত্র সরিয়ে নিতে আইসিসির কাছে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ফলে টাইগারদের ম্যাচগুলো স্থানান্তরিত হতে পারে শ্রীলঙ্কায়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দিয়েছে সরকার।

এদিকে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশে ব্যাপক তোলপাড় চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেকেই ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সে তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনায়েদ খানও। তিনি আইপিএল থেকে মুস্তাফিজের মত মাশরাফি বিন মর্তুজাকেও বাদ দেয়ার প্রশ্ন সামনে এনেছেন।

অনেকেই ভাবতে পারেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি তো আইপিএলে নেই, তাকে বাদ দিবে কেনো? আসলে আইপিএলের লোগোতে যে ব্যাটিং শটের অবয়ব দেখা যায় তা মাশরাফিরই একটি আইকনিক শট থেকে নেয়া বলে অনেকেই ধারণা করেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ তা কখনও স্বীকার করেনি।

আরও পড়ুন  ৩৫ লাখ টাকার সম্পদ আমার বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

রোববার (৪ জানুয়ারি) পাকিস্তানের সাবেক পেস বোলার জুনায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, আইপিএলের লোগোটি অনেকেই এবি ডি ভিলিয়ার্সের শট ভেবে থাকলেও, বাস্তবে সেটি মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং শট অনুসরণ করেই তৈরি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিও শেয়ার করে পাকিস্তানের হয়ে ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা ৩৬ বছর বয়সী জুনায়েদ মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলেছে, তাতে তার ধারণা- একসময় এই লোগোটিও বদলে ফেলা হতে পারে, যেটি মাশরাফির শট থেকে অনুপ্রাণিত।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেসার মনে করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও সে ম্যাচে দলকে জেতাতে পারেননি তিনি। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ৫৬ রান দেন এই ডানহাতি পেসার। এরপর কলকাতার একাদশে সুযোগ পাননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০