অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

কক্সবাজারের রামু উপজেলায় একটি ভাড়া বাসা থেকে এক টমটমচালকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকার হিসেবে পরিচিত, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫)। তিনি বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের বিছানার ওপর বাদলের গলাকাটা ও বীভৎস অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মরদেহের অবস্থা দেখে পুলিশের ধারণা, অন্তত তিন দিন আগে তাকে শ্বাসরোধ করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন  আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অমতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত টিকটকার আঁখিকে বিয়ে করেন বাদল। এ বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রী আলাদা ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন।

রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, নিহত বাদলের স্ত্রী আঁখি আগে বিবাহিত ছিলেন। এ কারণে পরিবারের আপত্তি ছিল। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল।

তবে নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী আঁখি পরিকল্পিতভাবে বাদলকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের পর ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। গত তিন দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০