অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে অনুষ্ঠিত হলো ক্রিকেট ফেস্টিভাল সিজন-৫: ঈদে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ ক্রিকেট ফেস্টিভাল সিজন–৫। রোববার (২২ মার্চ) বিকেলে পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠে বেতগাড়ী প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বেতগাড়ী টাইগারস ও বেতগাড়ী লায়ন্স।

খেলায় প্রথমে ব্যাট করে বেতগাড়ী টাইগারস নির্ধারিত ২০ ওভারে তোলে বিশাল ২৮৪ রান। জবাবে বেতগাড়ী লায়ন্স ৪ উইকেট হারিয়ে ১২৭ রানেই থেমে যায়। ফলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেতগাড়ী টাইগারস।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন টাইগারসের নিয়ন। টুর্নামেন্টে সর্বোচ্চ ২২৫ রান করেন দীপু। সেরা উইকেটকিপার নির্বাচিত হন হাসান আহমেদ মির্জা।

আরও পড়ুন  ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। এসময় খেলোয়াড় ও দর্শকরা জানান, নির্ধারিত খেলার মাঠ না থাকায় এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজন ব্যাহত হচ্ছে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের দাবি জানান তারা।

উপচে পড়া দর্শকের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০