অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে চলাচলকারীদের জন্য বড় সুখবর, মিলবে কেনাকাটার সুযোগও

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে জানুয়ারি থেকে চালু হচ্ছে বিপণি বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের ১৭টি স্টেশনে বরাদ্দ দেওয়া হবে মোট ৩৩টি দোকান। এসব দোকানে পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। একই সঙ্গে ট্রেনের ভেতরে চালু হবে ডিজিটাল বিজ্ঞাপন সেবা।

চালু হওয়ার পর থেকেই মেট্রোরেল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী এই রুটে চলাচল করছেন। ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে। এবার যাত্রীরা পাবেন কেনাকাটারও সুযোগ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, আমরা চাই দোকান বরাদ্দপ্রাপ্তরা দুই থেকে তিন মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে যাত্রী সেবা শুরু করুক। ইতিমধ্যে স্টেশনগুলোতে ফুড ব্র্যান্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  ১৮ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় ঢাকায়
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো দোকানে গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করা যাবে না।

এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাদের মতে, এতে সময় বাঁচবে এবং যাতায়াতের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটাও করা যাবে।

এক যাত্রী বলেন, মেট্রোরেল আমাদের অনেক সময় বাঁচায়। এখন যদি এখানে খাবার বা নিত্যপণ্যের দোকান থাকে, তাহলে সুবিধা আরও বাড়বে।

আরেক যাত্রী বলেন, মেট্রোরেল আমাদের জন্য আশীর্বাদ। সরকার যদি এটিকে আরও আধুনিকভাবে পরিচালনা করে, তাহলে যাত্রীদের সেবার মান আরও উন্নত হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান চালু হলে স্টেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০