ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Protidinkhabor.com

ক্রিয়েটর স্টুডিও ফিরছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ক্রিয়েটর স্টুডিও ফিরছে

কনটেন্ট নির্মাতাদের জন্য আবার নতুন উদ্যমে ফিরছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। পুরোনো ক্রিয়েটর স্টুডিওর মতো শুধু পোস্টের পারফরম্যান্স, অ্যানালিটিকস বা ডেটার দৃশ্যমান ড্যাশবোর্ড হিসেবে নয়; মেটা এবার একে এআইর শক্তিতে পারদর্শী ক্রিয়েটরের সঙ্গী (এআই-পাওয়ার্ড ক্রিয়েটর ক্যাম্পেইন) হিসেবে তৈরি করছে। লক্ষ্য, ক্রিয়েটরকে শুধু কী হয়েছে, সে বিষয়ে দিকনির্দেশনা নয়; বরং সেই ডেটা দেখে পরের কাজ কী হওয়া উচিত, তার পরামর্শ দেওয়া।

প্রসঙ্গত, মেটা ২০২৬ সালের জুনে নতুন ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেছে। এরই মধ্যে এই অ্যাসিস্ট্যান্টের সুবিধা যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও বেশ কিছু দেশের ক্রিয়েটররা পেতে শুরু করেছেন। অন্যদিকে নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ এখনও নির্বাচিত কিছু ক্রিয়েটরের সঙ্গে পরীক্ষামূলক ধাপে রয়েছে।

নতুন ক্রিয়েটর স্টুডিওতে ক্রিয়েটরকে একের পর এক গ্রাফ বা মেট্রিক দেখে নিজেকেই সিদ্ধান্ত দেওয়ার চাপ সামলাতে হবে না। এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্টকে সরাসরি প্রশ্ন করা যাবে, যেমন– কোন পোস্ট ভালো পারফর্ম করছে, অডিয়েন্স কীভাবে রূপান্তর হয়েছে, কখন পোস্ট প্রকাশ করলে প্রত্যাশিত ফল পাওয়া যেতে পারে। এ ছাড়া রিচ কীভাবে বাড়ানো যায়– এসব সহজ হবে। সংস্থাটি দাবি করছে, ক্রিয়েটরের নিজস্ব কনটেন্ট স্টাইল, পারফরম্যান্স, অডিয়েন্স এনগেজমেন্ট ও নির্দিষ্ট লক্ষ্য বিশ্লেষণ করে এআই ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে। নতুন কনটেন্ট আইডিয়া নিয়ে ভাবতে দারুণ সহায়ক হবে। চলতি সময়ে ফেসবুকে কী ট্রেন্ড করছে, তার ভিত্তিতেও নতুন কনটেন্টের আইডিয়া দিতে পারবে। অর্থাৎ এতদিন যেখানে অ্যানালিটিকস দেখে ক্রিয়েটরকে নিজেই বুঝতে হতো আগামীতে ঠিক কী করা উচিত, এবার সেই তথ্যের ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপের দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বের বড় অংশই সম্পাদনা করবে এআই নিজে।

কমেন্ট ম্যানেজমেন্টে নতুন ধারা

নতুন ক্রিয়েটর স্টুডিওর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো কমেন্ট ম্যানেজমেন্ট। এআই কমেন্ট আলাদা করে দেখাতে পারবে। এমনকি ক্রিয়েটরের নিজের লেখার ধরন বা টোন অনুসরণ করে রিপ্লাইয়ের ড্রাফট তৈরি করে দেবে। তবে এআই নিজে থেকে সব রিপ্লাই প্রকাশ করবে না। ক্রিয়েটর ড্রাফট থেকে সুবিধামতো সম্পাদনা (এডিট) করে তারপর পাবলিশ করতে পারবেন। জনপ্রিয় পেজ বা ক্রিয়েটর অ্যাকাউন্টে প্রতিদিন কয়েকশ বা হাজারো কমেন্ট আসতে পারে। সেসবের মধ্যে জরুরি মন্তব্য নির্বাচন করে নেওয়া ও উত্তর দেওয়া অনেক সময়ের কাজ। কাজের  অনেকটা অংশ এআই সামাল দিলে ক্রিয়েটরদের অনেক সময় সাশ্রয় হবে।

পুরোনো ক্রিয়েটর স্টুডিও ২০২৩ সালে বন্ধ করে ক্রিয়েটরদের মেটা বিজনেস সুইটের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ক্রিয়েটর স্টুডিওই ফিরছে, তবে অনেকটা বদলে যাওয়া রূপে। এবার এর কেন্দ্রবিন্দু অ্যানালিটিকস নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। অনেকে বলছেন, মেটা এমন একটি নির্ভরযোগ্য কর্মকৌশল তৈরি করতে চাইছে, যেখানে ক্রিয়েটর ফেসবুকে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় কাজ এক জায়গা থেকেই করতে পারবেন। অন্যদিকে ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে ক্রিয়েটরদের মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতা মেটার এ উদ্যোগের পেছনে নেপথ্যের কারণ। সবচেয়ে বড় পরিবর্তন তাই ক্রিয়েটর স্টুডিওর ফিরে আসা নয়; পরিবর্তনটা হলো ড্যাশবোর্ড থেকে এআই অ্যাসিস্ট্যান্টের দিকে ক্রিয়েটর ওয়ার্কফ্লোর বদলে যাওয়া। 

আগে ক্রিয়েটর শুধু ডেটা দেখতেন, তারপর নিজে বিশ্লেষণ করে স্ট্র্যাটেজি ঠিক করতেন। এবার মেটা চাইছে, সেই ডেটা বিশ্লেষণ করে এআই-ই ক্রিয়েটরকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সব ধরনের সহায়তা করবে।

সহজ হলো কনটেন্ট নির্মাতাদের কাজ 

সামাজিক মাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ করেন– এমন নির্মাতার জন্য এই স্টুডিও একটি জরুরি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। ফেসবুক ও ইনস্টাগ্রামে পেজ পরিচালনা, কনটেন্ট প্রকাশ, দর্শকের সঙ্গে সংযোগ ও পারফরম্যান্স বিশ্লেষণের মতো কাজ এক জায়গা থেকে করার সুযোগ করে দেয় এটি। ফলে আলাদা ও বাড়তি টুল ব্যবহার না করে সহজেই কনটেন্ট ব্যবস্থাপনা করা সম্ভব হয়। এর সুবিধা হলো কনটেন্ট প্রকাশ ও সময় নির্ধারণ। নির্মাতারা আগে থেকেই পোস্ট, ছবি বা ভিডিও তৈরি করে নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রকাশের জন্য সেট করতে পারেন। নিয়মিত কনটেন্ট প্রকাশ করে এমন ব্যক্তি ও ব্র্যান্ডের জন্য এই সুবিধা সময় বাঁচাতে সহায়ক।

বিষয় : ফেসবুক

Protidinkhabor.com

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ক্রিয়েটর স্টুডিও ফিরছে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার