ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
Protidinkhabor.com

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

সরকারি তিতুমীর কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করেছেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতান।

​সোমবার (৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ফরম সংগ্রহ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও ক্যাম্পাসে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় তিনি এ পদে প্রার্থী হয়েছেন।

​ছাত্রদলের সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে মোঃ টিপু সুলতানের। ২০১৬ সালে মাসুম-হিমেল কমিটির সময়ে কর্মী হিসেবে সক্রিয় থাকলেও সে সময় কোনো পদ পাননি তিনি। পরবর্তীতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আরিফ-ইমাম কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ইমাম-সেলিম কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া নিজ জেলা পাবনার সুজানগর উপজেলা এবং হাটখালী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতিতেও তিনি নিয়মিত সক্রিয় ছিলেন।

​রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার রাজনৈতিক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান টিপু সুলতান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে পাবনার সুজানগর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ-পরবর্তী কর্মসূচি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখসারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

​রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ক্যাম্পাস ও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে যুক্ত রয়েছেন তিনি। এ পর্যন্ত তিনি ২১ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়া ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ ও ফার্স্ট এইড বক্স বিতরণ, বৃক্ষরোপণ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরির মতো শিক্ষার্থীবান্ধব উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

​প্রার্থিতার বিষয়ে মোঃ টিপু সুলতান বলেন, "সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলকে একটি আদর্শ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাধারণ শিক্ষার্থী ও সহযোদ্ধাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।"

Protidinkhabor.com

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার