অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে বোমা মেরে ডাকাতির চেষ্টা, এলাকায় আতঙ্ক

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত হানা দিয়েছে। গৃহকর্তার সাহসী প্রতিরোধ ও পরিবারের সদস্যদের চিৎকারে ডাকাতদল পিছু হটলেও যাওয়ার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া তিনটা। পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়ির সবাই তখন গভীর ঘুমে। ভুক্তভোগী জানান, প্রথমে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে তারা সামনের দরজা ভাঙতে শুরু করলে রাজার ঘুম ভেঙে যায়।

বিপদ টের পেয়ে রাজা মিয়া সাহসের সঙ্গে ডাকাতদের প্রতিরোধ করেন। একই সময় পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জেগে ওঠে। প্রবাসীর শক্ত প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। তবে পালিয়ে যাওয়ার সময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ভুক্তভোগী প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসি বলেন, ‘দরজা ভাঙার শব্দ পেয়ে আমি প্রস্তুতি নিয়ে তাদের বাধা দিই। আমার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আরও পড়ুন  ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

স্থানীয় বাসিন্দা নুরজামাল মোল্লা ও প্রতিবেশী খাইরুল বাশার খালাসি ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় তারা স্তম্ভিত। তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং এই মুখোশধারী চক্রটিকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। অপরাধীদের ধরতে থানা পুলিশ ও ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের পহেলা জানুয়ারি শিবচর পৌরসভাধীন থানা রোড় এলাকার বিআরবি ক্যাবলের শোরুমের ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর ওই বছরের ২৯ এপ্রিল রাজৈরের সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল আলিম ফকিরের বাড়িতেও ঘটে ডাকাতির ঘটনা। লুট হয় নগদ টাকা ও স্বর্ণালংকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০