অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি নিয়ে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ দেন।

তার আইনজীবী তুহিন হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিবো কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।

পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।

আরও পড়ুন  মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের এ আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০