অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে দুধে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করা প্রায় ১৫-১৬ কেজি দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। পরে সেই দুধ মাটিতে ঢেলে নষ্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার সতর্কবার্তা হিসেবে দুই বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে দেয়া হয়।

ঘটনাটি গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে। বিকেল পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া সেতু এলাকায় দুধ মহালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার জানান, রোজা শুরুর আগ থেকেই ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ কিনেও অনেক ক্রেতা দুধে পানি পাচ্ছেন বলে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিকেলে অভিযান পরিচালনা করা হয়।
 
তিনি আরও বলেন, কয়েকজন বিক্রেতার ১৫-১৬ কেজি দুধে পানি পাওয়া গেছে। অন্য বিক্রেতাদের দুধে কোনো সমস্যা পাওয়া যায়নি। পানি মিশ্রিত দুধ ফেলে দেয়া হয়েছে। আর ভবিষ্যতে যেন তারা এমন কাজ না করেন, সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়েছে।
 
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মাথায় দুধ ঢালার ঘটনাটি সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি ফেসবুকে লিখেছেন, একজন ব্যক্তি দুধে পানি মিশিয়ে অপরাধ করেছেন, কিন্তু যারা তার মাথায় দুধ ঢেলেছেন তারা আরও বড় অপরাধ করেছেন। এ ধরনের বর্বর আচরণ থেকে বিরত থাকতে হবে।
 
কোনো সমস্যা হলে দুধ জব্দ, জরিমানা বা কারাদণ্ড দেয়া যেতে পারে, কিন্তু এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। লুৎফুল্লাহেল মাজেদ আরও লেখেন, ব্যক্তিত্ব ও বিশ্বাস অনেক কষ্টে অর্জন করতে হয়।
Facebook Comments Box
আরও পড়ুন  রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০