অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কোনোভাবেই যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়, সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি আখতার হোসেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকারকে দায়িত্ব নিয়েই করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার বলেন, আমরা যারা আন্দোলনের সম্মুখভাগে জনতার দায়িত্ব সাথে নিয়ে আন্দোলন সংগঠিত করেছি, আমাদের প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা। বিচারকে কার্যকর করা।

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেটা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে। জনগণ জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, তা আর পারবে না। জনচাপে বাধ্য হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে।

আরও পড়ুন  শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জুলাই গণহত্যার মামলার বিষয়ে আখতার বলেন, ৩টি মামলায় রায় দেওয়া হয়েছে, সেগুলো এখনও কার্যকর করা হয়নি। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে, এখন শেখ হাসিনাসহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের ওপরে সব থেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০