
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে পণ্যের মোড়কে মূল্য, মেয়াদ ও ওজন উল্লেখ না করায় খোকন মিয়া নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মায়ের দোকান বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং ব্যবসায়ী তা পরিশোধ করেছেন।
এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন