অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু

ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম ও গাজার মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকায় পালন হতে যাচ্ছে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় আয়োজিত এক সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ফিলিস্তিন ওলামা পরিষদ আহূত আন্তর্জাতিক কুদস সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচির ডাক দিয়েছে। আয়োজনের অন্যতম সহযোগী ছিল ইন্তিফাদা ফাউন্ডেশন, বাংলাদেশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’র কর্মসূচি ঘোষণা করেন ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশ সমন্বয়ক এবং ইস্তাম্বুলের দারুল ফালাহ মাদরাসার শিক্ষক রাশেদ কাউসার।

সেমিনারে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে তৈরি করা বিশেষ বার্তা পাঠ করে শোনান জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার সদরুল মুদাররিস মাওলানা ফারুক আহমেদ। প্রেরিত বার্তায় ফিলিস্তিন ও গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং ওলামায়ে কেরামের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন  ইরান-রাশিয়া পারমাণবিক সহযোগিতা জোরদারে আলোচনা

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার সুরক্ষা কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এটি সারা বিশ্বের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কাছে ফিলিস্তিনের প্রকৃত অবস্থা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ব কুদস সপ্তাহের বাংলাদেশিদের দায়িত্ব সম্পর্কে বার্তা শোনান, লালমাটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাসরুরুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুফতি শফি উল্লাহ ও মুফতি শারাফাত শরীফ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনযূরুল হক।

সেমিনার শেষে ফিলিস্তিন, গাজা ও সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ইসমাঈল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০