অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির সদর দপ্তরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ১৮ জন নিখোঁজ রয়েছে। তবে পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের নিরাপদে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাউন্টির শেরিফ ডেভিস।

শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, ‘আমরা তাদেরকে শুধু নিহত নই, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত। ‘

ডেভিস আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।

আরও পড়ুন  গাজায় মৃত্যু ৬৪ হাজার ছাড়াল

এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামরিক উপকরণ অনুসন্ধান কার্যক্রমকে জটিল করে তুলেছে। শেরিফ ডেভিস বলেন, ‘দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। ‘

এক বিবৃতিতে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস ঘটনাটিকে ‘একটি দুঃখজনক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।

সংস্থাটির প্রধান কার্যালয়ে আটটি উৎপাদন ভবন ও একটি মাননিয়ন্ত্রণ ল্যাব রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০