অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত মা-মেয়ে হলো রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।

প্রতিবেশী অলি আহমদ জানান, বাসাটি ফাতেমার শিক্ষিকার। প্রায় ২১ দিন আগে মা-মেয়েকে হত্যার পর লাশ ঘরের ভেতর রেখে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা বলতেন ইঁদুর মারা গেছে। পরে দুর্গন্ধ তীব্র হলে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন দেন। তখন পুলিশ এসে তল্লাশি চালিয়ে একটি লাশ খাটের নিচে এবং আরেকটি বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে।

আরও পড়ুন  জয়পুরহাটে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বিজিবি

নিহত ব্যক্তিদের পরিবার জানায়, মা ও মেয়ে নিখোঁজ হওয়ার পর রোকেয়া রহমানের স্বামী শাহীন এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন স্থানে খোঁজ নিলেও কোনো সন্ধান পাননি। আজ রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

১০

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১১

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

১২

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

১৩

সেমিফাইনালের জন্য ‘বিশেষ কিছু’ জমিয়ে রেখেছেন অভিষেক

১৪

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে ধস

১৫

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

১৬

ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও

১৭

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

১৮

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১৯

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০