অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বিজিবি

হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটের ২০-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলার সীমান্ত এলাকায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাহিনীটি। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাটের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান। এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন  'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বাভাবিকভাবে বাড়িয়েছে জিয়াউল আহসান'

চিকিৎসা সেবা প্রদান করেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন ও অন্যান্য চিকিৎসকরা। শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ পৌঁছে দিতে বিজিবি কাজ করছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করলে জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০