অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : খোকন

নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট ও দানবীয় সরকার আর যেন না আসে, তার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আর জনগণের শক্তিতে যেন জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়।

তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যারা আমানতের খেয়ানত করবে না, দেশের উন্নয়ন করবে, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করবে তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।

আরও পড়ুন  ‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতারা।

পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দুই হাজার অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০