অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নারী নিহত

রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় ইউক্রেনের খারকিভে ২০ বছর বয়সী এক নারী নিহত এবং সুমি অঞ্চলে শিশুসহ কয়েকজন আহত হয়েছে। খারকিভ, সুমি ও ওডেসায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এ হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার ভোরে আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ব্যক্তিমালিকানাধীন বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে এক নারী নিহত হয়।

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ পরে বলেন, রাশিয়ার একটি দীর্ঘ-পাল্লার ড্রোন একটি বাড়িতে আঘাত হানে। ফলে ড্রোন হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরো একজন আহত হয়েছে।

সিনেগুবভ আরো বলেন, হামলার পর ৪১ বছর বয়সী এক নারী ‘তীব্র’ মানসিক চাপের মধ্যে রয়েছেন।

খারকিভের বাইরের অন্যান্য ইউক্রেনীয় শহর ও অঞ্চলে রুশ হামলা বিস্তৃত ছিল।

আরও পড়ুন  শার্শায় ধানের শীষের গণজোয়ার: বেনাপোলে মফিজুরের নেতৃত্বে লিটনের পক্ষে ব্যাপক প্রচারণা

জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় তিন নারী ও সাত বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওডেসা অঞ্চলের ইজমাইল জেলার কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, এই হামলাটি দানিউব বন্দর অঞ্চলে বারবার চালানো হামলার ধারাবাহিকতার অংশ।

রাশিয়ার সাথে চার বছরের যুদ্ধের অবসান কিভাবে করা যায় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার জন্য শনিবার ইউক্রেনীয় আলোচকরা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় এই হামলাগুলো করা হয়েছে, যেখানে নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধোত্তর পুনরুদ্ধারের ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

এই যুদ্ধ বর্তমানে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সঙ্ঘাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০