অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩), একই এলাকার ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে বাসচালক ও চালকের সহকারী পলাতক।

বাসের একাধিক যাত্রীরা বলেন, ‘হঠাৎ বাসটি উল্টাইয়া খালে পড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই দেখি সব যাত্রীরা খালের পানিতে। আল্লাহ আমাদের মরণের পথ থেকে বাঁচাইছে।’

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, আমি বাড়িতে কাজ করতেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখি বাস খালে পড়ে আছে। তারপর বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

আরও পড়ুন  নরসিংদীতে নিরালা হোটেল মালিকের ছেলে পৈশাচিক নির্যাতন করে কর্মচারীকে।

মতলব দক্ষিণ উপজেলার নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মতলব-গৌরীপুর ৪০ কিলোমিটার সড়কে বাঁক আছে শতাধিক। এজন্য চালকের সতর্ক থাকা জরুরি। কিন্তু বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে হয়ত অনেকের প্রাণ শেষ হয়ে যাবে। এই সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনা কবলিত হাসপাতালে আসা ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ৫ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের মতলবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। বাসটি উদ্ধারের চেষ্টা করছি।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনাস্থলে আমরা গিয়েছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০