অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রচারণার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নির্বাচনী পদযাত্রা’ কর্মসূচিতে রংপুরে যাচ্ছেন দলের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এই পদযাত্রার মাধ্যমে এনসিপি তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ পরিচিত করার পাশাপাশি আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাবে।

কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এবং সন্ধ্যায় পীরগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙল, হেড গড়লেন আরও কীর্তি

এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে ‘শাপলা কলি’ প্রতীককে পরিচিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে জনমত গড়ে তোলা।

দলীয় সূত্র আরও জানায়, রংপুর সফর শেষে এনসিপি উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে জনসভা করবে। পরবর্তীতে নাটোরে জনসভা এবং রাজশাহীতে পথসভা করার কর্মসূচিও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০