অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু

পাবনায় স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু

পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে আহত স্ত্রী লাইলী খাতুন (৪৫) মারা গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লাইলীকে মারধর করা হয়। নিহত লাইলী উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী গুরুতর আহত হন।

আরও পড়ুন  মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫

এরপর তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০