
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল থেকে মুক্তি পাওয়ার পর দুই ঘণ্টার মধ্যে মাদক ব্যবসায়ীরা ২৭ বছর বয়সী ইমনকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনা ঘটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে, ফতুল্লার মাসদাইর মিস্ত্রীবাগ এলাকায়।
নিহত যুবক ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়াম ও কমলা বেগমের প্রথম সন্তান। ওই রাতেই নারায়ণগঞ্জ কারাগার থেকে একটি মামলায় জামিনে বের হয়ে তিনি বাসায় ফিরেছিলেন।
ওমর খৈয়াম জানান, তাঁর দুই সন্তান রয়েছে, ইমন বড় এবং আল আমিন ছোট। ইমন বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন এবং পাশাপাশি এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেন। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে ইমন পুলিশও গ্রেপ্তার হয়েছিলেন। সেদিন রাত সাড়ে ৭টায় ওই মামলায় জামিনে ইমনকে কারাগার থেকে মুক্ত করে বাসায় নিয়ে আসা হয়।
সর্বশেষ বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে পরিবারের সঙ্গে আলোচনা করছিলেন ইমন। তখন রাত সাড়ে ৮টা। মাদক ব্যবসায়ী ফেরদৌস ইমনকে বাসার বাইরে কথা বলার জন্য ডেকে নেয়। পরে জানা যায়, ফেরদৌস ইমনকে জাহিদসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। তারা ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার পরপরই জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোর্সসহ ঘটনাস্থলে এসেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুন