অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু

বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান টুকু বলেন, ‘বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইনকিলাব শব্দ তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমার ব্লিডিং হয়। আজকে সেটাই আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, ইট ইজ এ ফেইলিয়র অব আওর টিচার। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন বুঝতে পারছি।’

আরও পড়ুন  পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের

তিনি বলেন, ‘এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে তারপরও আমি বলবো কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশরা এই দেশে অনেক ক্ষতি করে গেছে। আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল, আমাদের শোষণ করার জন্য। শোষণের বিরুদ্ধে ৫৪ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছে তারাই বাংলাদেশে ও বাঙ্গালীর আবাস্থলের প্রথম বীজ বোপন করে গিয়েছিল। সেই বীজটিই ৭১ এর যুদ্ধকে তরান্বিত করেছিলো। তোমরা যারা ইয়াং আছো তোমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে।’

জ্বালানিমন্ত্রী বলেন, ‘নিজের ভাষাকে ঠিকমত জানার চেষ্টা করি নাই বলেই আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে নাই। নিজের ভাষা, নিজের দেশ আমাদের কেই গড়তে হবে, অন্য কেউ গড়ে দেবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হলেন যিনি

খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশজুড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত

পচা ভাত খেয়েই সেহরি-ইফতার, তিন সন্তান নিয়ে দিশেহারা বিধবা আয়েশা

টাঙ্গাইলে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাশেদ খাঁনের সামনেই বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

ওসির সামনেই ইজারাদারের কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা

​কয়রায় বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য: ‘পবিত্র রমাদানে মানুষকে জিম্মি করা চলবে না’

টাঙ্গাইলে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাশেদ খাঁনের সামনেই বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

১০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর

১১

নরসিংদী-৪ (মনোহরদী -বেলাবো) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী

১২

ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

১৩

শেরপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় বিচারপতি নাসরিন আক্তার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

১৪

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণসামগ্রী লুটের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার উপর

১৫

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

১৬

ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

১৭

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

১৮

কুমিল্লায় প্রকাশ্যে ট্রাক-লেগুনা থেকে চাঁদা আদায়, গ্রেপ্তার ৯

১৯

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০