অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসির সামনেই ইজারাদারের কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা

নাটোরের গুরুদাসপুরে থানার ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই হাট ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

 

✍️ সামরুল হক, জামালপুর প্রতিনিধি

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল অজিজের আস্থাভাজন বলেও পরিচিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এক বছরের জন্য চন্দ্রপুর তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও যুবদল নেতা রাকিবুর রহমান রাজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাট-বাজার ইজারাসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ হাজার ৭১৩ টাকা চুক্তিমূল্যে তুলাধূনা বাজারের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। ইজারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাকিবুর রহমান রাজা।

সভা শেষে গুরুদাসপুর থানার ওসি এবং অন্যান্য সরকারি কর্মকর্তাসহ সবাই ইউএনও অফিস থেকে বের হচ্ছিলেন। সে সময় ওসিসহ উপস্থিত কর্মকর্তাদের সামনেই তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রাকিবুর রহমান রাজা। সরকারি দপ্তরের সামনে কর্মকর্তাদের উপস্থিতিতে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত অনেকে।

আরও পড়ুন  সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশজুড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু বলেন, হাটের ইজারা না পেয়ে ইউএনও অফিসের সামনে সকলের উপস্থিতিতে রাজা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা রাজা বলেন, এক বছর আগে তপুর কাছে তার ৫ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাই তিনি চেয়েছেন। ‘পুলিশ প্রশাসন ও এত লোকের সামনে চাঁদা কেন চাইতে যাব?’- এমন মন্তব্য করেন তিনি।

গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান সরকার বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে রাজা ক্ষোভের বশবর্তী হয়ে তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেব’ বলে মন্তব্য করেছেন। এরপরও তপু নিরাপত্তাহীনতায় ভুগলে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০