
সাধারণ মানুষকে হয়রানি করতে থানাকে কেন্দ্র করে কোনো ধরনের দালালি চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।শুক্রবার (৬ মার্চ) বিকালে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হলরুমে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যক্তি থানার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে এবং নানা ধরনের দালালির মাধ্যমে হয়রানি করে থাকে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর অবস্থান নিতে বলেছেন থানা কর্মকর্তাকে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান সরকার বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের কাছ থেকে কেউ দালালি বা অবৈধভাবে টাকা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় সেবা নিতে আসা মানুষকে কোনো ধরনের মধ্যস্থতাকারীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও বলেন, থানায় যেকোনো সেবা সরাসরি দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি যদি থানার নাম ব্যবহার করে দালালি বা হয়রানি করার চেষ্টা করে, তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে
মন্তব্য করুন