অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ফেলে যায় থানায়

জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে সেহরি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে তুলে নিয়ে কয়েক দফা মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানায় রেখে আসা হয়। এ সময় একটি মোবাইল ফোন, বাইকের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরারসহ আরও বেশ কয়েকজন।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল বলেন, ‘আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে। আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক—আমি তাদেরও বলেছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।’

তিনি আরও বলেন, ‘প্রথমে বুয়েটের ভেতরে আমাকে মারধর করা হয়। পরে রিকশায় তুলে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে নিয়ে আবার পেটানো হয়। এরপর ভিসি চত্বরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং রাজু ভাস্কর্যের সামনেও কিছু সময় আটকে রেখে পেটানো হয়। পরে আমাকে থানায় ফেলে রেখে যায়। তখন গেটের সামনেও আমাকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু বোঝা যাবে।’

পাভেল বলেন, ‘আমার সারা শরীরে ব্যথা করছে, মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। তারা বাইকের চাবি দিয়ে আমার মুখে ঘুষি মেরেছে। বেল্ট দিয়ে আমাকে পিটিয়েছে। দুই পায়ের ওপর দাঁড়িয়ে মারধর করেছে। এমনকি মাটিতে ফেলে সারা শরীরে লাথিও দিয়েছে। আমি একটুও মুভ করতে পারছি না।’

রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়ে পাভেল বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং নিয়মিত ক্লাস করি। আপনারা চাইলে আমার বিভাগের শিক্ষকরা—দর্শন বিভাগের শিক্ষকদের সঙ্গে—আপনারা কথা বলতে পারেন।’

আরও পড়ুন  ৩৫ ফুট গভীরেও শিশু সাজিদকে পাওয়া যায়নি, উদ্ধার অভিযান চলছে

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জানান, ‘পাভেল জিয়া হলে থাকে, গত জুলাই আন্দোলনে সে হামলাকারী ছিল। ডিপার্টমেন্ট থেকেও সে বয়কটেড। এর আগে শিক্ষার্থীরা তাকে থানায় দিয়েছিল। তখন বলা হয়েছিল, সে আর ক্যাম্পাসে আসবে না—এই শর্তে তার মা-বাবাকে নিয়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ইদানীং সে ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগদের সঙ্গে ইফতার মাহফিল ও বিভিন্ন প্রোগ্রাম করেছে। পোলাপান দেখেছে, সে ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিংও করেছে। আজ তাকে ধরার পর ফোন চেক করার জন্য বললে, সে জানায় ফোন দেবে না। উল্টে সে রিঅ্যাক্ট করেছে। তখন পোলাপান তাকে ধরে থানায় দিয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোহাম্মদ সাকিব বলেন, ‘পাভেল ছাত্রলীগের সদস্য ছিল এবং ছাত্রলীগের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে হল ও ডিপার্টমেন্ট উভয় থেকে বয়কটেড। যদিও আমরা এখনো তার ছাত্রলীগের কোনো পোস্ট পাইনি, সবাই জানে যে সে ছাত্রলীগ করতো। কট্টরপন্থী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। হল এবং ডিপার্টমেন্ট উভয় থেকেই বহিষ্কৃত।’

তবে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে অভিযোগকারীরা কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা) জানা যায়নি, তিনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন কি না।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. খোকন মিয়া বলেন, ‘একদল শিক্ষার্থী তাকে ছাত্রলীগ করার অভিযোগে রেখে যায়। এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকাল দশটার পর আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। আমরা আবার তাকে ছেড়ে দিতে পারি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০