অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান যৌথ বাহিনীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এতে অংশ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য।

সোমবার (৯ মার্চ) ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথবাহিনী।পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড’সহ ভারি অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি। ছিলো অ্যাম্বুলেন্সও।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ-সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযান। এতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব-১১, র‍্যাব-১৫, র‍্যাব-৭ ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা।

জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। চারজনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মাম নির্যাতন। এতে প্রাণ হারান এক র‍্যাব কর্মকর্তা।

আরও পড়ুন  গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী: বেগম জিয়ার সংগ্রামময় জীবন

প্রসঙ্গত, প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড়ি এলাকাজুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি অপরাধীদের কাছে ‘নিরাপদ স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে এখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাড়িতে অন্তত দেড় লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বসতি গড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার অলিম্পিক স্বর্ণে চোখ ভারতের

অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

দেশে এলো ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুঁড়েছে ইসরায়েল

আমার বক্তব্য আমি প্রত্যাহার করে নিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই পক্ষের গোলাগুলিতে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ ১০,গ্রেফতার তিনজন

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান যৌথ বাহিনীর

দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার হাইকোর্টের নির্দেশ

গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

১০

থানায় কোনো দালালি চলবে না: আজহারুল ইসলাম

১১

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

১২

‘আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না’

১৩

স্বপ্নের বিয়ে থেকে দুঃস্বপ্নের সংসার, যা বললেন সেলিনা জেটলি

১৪

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

১৫

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৬

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

১৭

তরুণীর কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

১৮

কোটি টাকা চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধের হুমকি, গ্রেপ্তার ১

১৯

সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ফেলে যায় থানায়

২০