অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন খালেদা জিয়া

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার নজিরবিহীন ত্যাগের বিনিময়ে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ এবং ‘গণতন্ত্রের মা’ খেতাব পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু দেশের প্রতিটি মানুষের অন্তরে আছেন। সারা বিশ্বের মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। দেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন এ দেশের মানুষ স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খালেদা জিয়ার শোকপ্রস্তাব নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল। এমনকি দেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। ২০০১ সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আসলে চারবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে।

আরও পড়ুন  আইন উপদেষ্টা নির্বাচন নিয়ে ‘মুখে কুলুপ’, রাজশাহীর প্রশংসায় পঞ্চমুখ

খালেদা জিয়াকে অপরাজিতা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নেই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই, যত আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই, তত আসনেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।

বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই। কিন্তু তার জীবন নিয়ে আলাপ করতে গেলে সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। সুতরাং, আমি আজকের এই মহান জাতীয় সংসদে, যেহেতু আমাদের দীর্ঘ সতেরো বছরের রক্তের ওপর দাঁড়িয়ে যেই গণতান্ত্রিক সংগ্রামের ওপর দাঁড়িয়ে, শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ভিত্তি নির্মাণ হয়েছে, তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি, সেজন্য আমি আজকে সময় বেশি নেবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশের সূচনা হয়েছে ফ্যাসিবাদমুক্ত: সংসদে রাষ্ট্রপতি

ওয়াকআউট’ কী? রাজনৈতিক কেন দলগুলো তা করে?

মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের মানুষের পক্ষের কেও এখানে নেই: আন্দালিব রহমান পার্থ

মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন খালেদা জিয়া

চোটে জর্জরিত বায়ার্ন

জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে : সারজিস

বিরোধী দলের প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে-ওয়াক আউট

আহমেদ আযম খান মন্ত্রী হলেন

বিপিসির ডিপো ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ

১০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

১১

এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ : প্রধানমন্ত্রী

১২

সংসদ যেন কারো চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়: জামায়াত আমির

১৩

ফেলানির ও হাদি, আবরার নাম সংসদের শোক প্রস্তাবে উত্থাপন নাহিদের

১৪

শোকপ্রস্তাব আনা হলো যাদের নামে সংসদে

১৫

মির্জা আব্বাসসহ প্যানেল ৫ সদস্যের স্পিকার মনোনীত

১৬

দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী

১৭

।হাসনাতের পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

১৮

দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

১৯

তিনটি দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

২০