অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

।হাসনাতের পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহর পর সৌদি আরবের বাদশাহর উপহার খেজুরের হিসাব দিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বুধবার দিবাগত রাত ৩:৪০টার সময় আখতার হোসেন মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, কাউনিয়া ও পীরগাছা উপজেলার জন্য মোট ৩০ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া গেছে, যা পীরগাছা উপজেলার জন্য ১৮ কার্টন এবং কাউনিয়ার জন্য ১২ কার্টন, প্রতি কার্টনে আট কেজি করে খেজুর রয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন দেশের একটি গণমাধ্যমকে বলেন, এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন, যেন এই খেজুরগুলো প্রতিটি ইউনিয়নের দুস্থ এতিমখানাগুলোতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিতরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন কোন মাদরাসা ও এতিমখানা এই সুবিধা পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করার নিশ্চয়তাও দিয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার এক ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ এমপি হিসেবে দায়িত্ব পালনের প্রথম ২১ দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব, যাতে কোনো ধরনের জোচ্চুরি না হতে পারে এবং প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়।
হাসনাত আবদুল্লাহর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় এবং নেটিজেনরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছেও এমন স্বচ্ছতা দাবি করতে থাকেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দ্রুত পদক্ষেপ নিয়ে খেজুরের হিসাব প্রকাশ করেন।
Facebook Comments Box
আরও পড়ুন  ৭৭ শতাংশ মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০