অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরোধী দলের প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে-ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতির ভাষণ ঘিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে সংসদে। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানালে তা সৃষ্টি হয়।

এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

এর মধ্যে দিয়েই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ওঠে দাঁড়ান। আর বিরোধীরা বসে পড়েন। তখনও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে হইচই করতে থাকেন।

এই পর্যায়ে রাষ্ট্রপতির বক্তব্যের আগে জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এর একটু পর বিরোধীদের কেউ কেউ ওঠে দাঁড়ান। অন্যদেরও ওঠে দাঁড়াতে কাউকে হাত নাড়াতে দেখা যায়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বক্তব্য শুরু করলে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন বিরোধীরা। রাষ্ট্রপ্রধানের ভাষণের দুয়েক মিনিটের মাথায় ওয়াক আউট করে তারা। এর মধ্য দিয়ে সংসদের প্রথম দিনেই ওয়াক আউটের ঘটনা ঘটলো।

আরও পড়ুন  আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ৩০০ আসনই লক্ষ্য: নাহিদ ইসলাম

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তিনি যেন সংসদে ভাষণ না দেন সে দাবি আসছিল বিরোধী দল থেকে। পাশাপাশি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তার ভাষণের সময় তার ওয়াক আউট করতে পারেন। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটলো বিরোধীরা। পাশাপাশি স্লোগান দেয়, আর প্ল্যাকার্ড প্রদর্শন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০