অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা সংবাদমাধ্যমকে জানান।

আমিনুল হক জানান, জায়মা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, জায়মা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জায়মা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জায়মা রহমান তাকে বলেছিলেন, “আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।” মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।

আরও পড়ুন  মরুর বুকে আজ থেকে শুরু ৮ দলের এশিয়া কাপ

আমিনুল হক জোর দিয়ে বলেন যে, ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জায়মা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিমরিন লুবাবার বিয়ে নিয়ে কানাঘুষা

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম, বাজেটে ভর্তুকি বাড়বে কত?

ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক হাসপাতালে তিন দিনে ৫ শিশুর মৃত্যু, রংপুরে বাড়ছে হামের প্রকোপ

রাজধানীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

ফিরিয়ে আনা হলো বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা

চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বাংলাদেশ

কয়েকশ প্রার্থীর চাপে হিমশিম বিএনপি

১০

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: জামায়াত আমির

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১২

বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

১৩

শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

১৪

ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল বৃদ্ধের

১৫

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৬

দেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ

১৭

রাতের বেলা পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

১৮

সেই তাজু বললেন, ভিডিও করি পরিবারের দুঃখ কষ্ট ভুলতে

১৯

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

২০