অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাতকালে এই নির্দেশনা দেন। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সঙ্কট নিয়েও সতর্ক অবস্থানে সরকার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে বের হয়েই শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস চালুর কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপনার পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, আমরা আলোচনা করেছি যে, অনলাইনে এডুকশনটা প্রমোশন করা যায় কিনা। আমরা এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রি পরিষদের বৈঠকে উপস্থাপন করব। তারপরে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।

অনলাইনে ক্লাস চালুর ভাবনা কেনো তার ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বিশ্ব জুড়েই সঙ্কট সৃষ্টি হয়েছে, এটি কেবল বাংলাদেশের জন্যই নয়, আবার আমরা জানি না যে, এটি কতদিন চলবে। সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেম অনলাইনে এনে তাদের অন এন্ড অফ মানে ব্লেন্ডিং সিস্টেম। মনে করেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। এখন আমরা যেসব ক্লাস রোজার ছুটি কিংবা আন্দোলনসহ নানা কারনে লস করেছি সেগুলো পুশিয়ে নিতে স্কুল ঘণ্টা পুরন করতে চাই। এজন্য স্কুল ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন করতে চাই।

আরও পড়ুন  খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান,

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বিকেলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেখানে ছুটির কারণে ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়ার মতামত প্রদান করা হয়। এরমধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন অফলাইনে ক্লাস চলবে। এক্ষেত্রে একদিন অনলাইন এবং পরের দিন অফলাইনে ক্লাস চলবে।

তবে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই ক্লাস নিতে হবে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০